হোটেল-রেস্তোরাঁয় কিচেন এপ্রোন, টুপি, হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৫ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি'র উদ্যোগে স্বাস্থ্যসম্মত ইফতার পরিবেশনে রংপুরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় কিচেন এপ্রোন, টুপি, হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) এসব হাইজেনিক সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি'র ধর্ম বিষয়ক উপ-পরিষদের আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুল হালিম বুলু, ডাইরেক্টর পার্থবোস, মো. কামাল হোসেন, খন্দকার মাহামুদ ইলাহী বিপ্লব প্রমুখ।
সকল হোটেল রেস্তোরাঁ মালিকগণের পক্ষে এসব হাইজেনিক সামগ্রী গ্রহণ করেন বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি, রংপুর জেলা ও মহানগর শাখার সভাপতি মো. মোঃ নুরুল হক মুন্না, সেক্রেটারি মো. ইবরাহীম হক বেপারী ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. বানিউল আদম বাবু প্রমুখ।
