সিরাজগঞ্জে ৫ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৭ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে বিস্ফোরকসহ ৫ মামলার আসামি যুবলীগ নেতা এরশাদ আলীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার উধুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত এরশাদ আলী ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

উল্লাপাড়া মডেল থানার ওসি সাকিউল আযম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, ওই যুবলীগ নেতার বিরুদ্ধে বিস্ফোরকসহ ৫টি মামলা রয়েছে। সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যার দিকে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।