শনিবার মৌলভীবাজারে আসছেন না মন্ত্রী আরিফুল হক চৌধুরী
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৬ | অনলাইন সংস্করণ
স্বপন দেব, মৌলভীবাজার

বর্তমান সরকারের নব নিযুক্ত শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী শনিবার (২১ ফেব্রুয়ারি) মৌলভীবাজারে আসছেন না।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানবির হোসেন ও জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
প্রয়াত সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান-এর কবর জিয়ারত ও নিজ বাড়ি কমলগঞ্জে দাদা-দাদীর কবর জিয়ারতে সরকারি সফরে মৌলভীবাজারে আসার কথা ছিল মন্ত্রী আরিফুল হক চৌধুরীর। জরুরি কাজে ঢাকা যাওয়ার প্রয়োজন হওয়ায় শনিবার সরকারি সফরসূচি বাতিল হয়েছে বলে জানা গেছে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা জমিদার বাড়ির সন্তান, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বর্তমানে বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী।
