নোয়াখালীর কোম্পানীগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী আটক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৫ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে আটককৃতদের বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, শুক্রবার রাতে উপজেলার বসুরহাট বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— মুছাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হুমায়ুন কবিরের ছেলে সোহেল (৪৫), সিরাজপুর ইউনিয়নের পশ্চিম মোহাম্মদ নগর গ্রামের শামসুল হকের ছেলে সিরাজুল হক মঞ্জু (৩৫), একই গ্রামের মনির আহমদের ছেলে হুমায়ুন কবির (৪০), মোহাম্মদ নগর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে শেখ ফরিদ (৪০), চর হাজারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সফি উল্লার ছেলে শরিয়ত উল্যাহ মিলন (৪৫) এবং একই ওয়ার্ডের আবদুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)।
পুলিশ জানায়, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০-১৫ জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে।
কোম্পানীগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, আটককৃতরা সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের ২০২৪ সালের ২ সেপ্টেম্বর দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
