চুয়াডাঙ্গার দর্শনায় স্বামী-স্ত্রীসহ ৬ জন গ্রেপ্তার
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৬ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোরের দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: দর্শনা থানাধীন সুজায়েদপুর পূর্বপাড়া গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে আবুজার মোল্লা (৫৮), তার স্ত্রী আকলিমা খাতুন (৪৮), ঠাকুরপুর গ্রামের মফিজুলের ছেলে রাসেল (২০), একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আব্দুল্লাহ (২৫), লস্ক আলীর ছেলে শাহীন (২৩) ও মদনা গ্রামের মনসুর আলী ছেলে মিলন মিয়া (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোরের দিকে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। দুপুরে গ্রেপ্তারকৃতদের চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিভিন্ন মামলা রয়েছে।
