সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১১৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মনির হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
মঙ্গলবার রাতে উপজেলার সয়দাবাদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মনির হোসেন বগুড়ার ধুনট উপজেলার উত্তর শহরা বাড়ী গ্রামের আবু সাইদের ছেলে।
র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১১৮ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিলেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
