হাজীগঞ্জে নবনির্বাচিত এমপিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৮ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে নবনির্বাচিত সংসদ সদস্য ২৬৪, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) মমিনুল হক এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান হাজীগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী মো. সালেহ আহমেদ রানা সহ বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন: ০৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহলম মজুমদার দুলাল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম মজুমদার, সহ সভাপতি আ. রাজ্জাক, আ. রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আখনজী, পৌর বিএনপির সদস্য মফিজুল ইসলাম রতন, উপজেলা শ্রমিকদলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, শ্রমিকদল ও মহিলাদলসহ সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, হাজীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজন করেছিল বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে নবনির্বাচিত সংসদ সদস্য মমিনুল হক এমপির সাথে হাজীগঞ্জ উপজেলার দপ্তরসমূহের কর্মকর্তা, অন্যান্য অফিসের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা প্রদান।
