জীবননগরে এমপি রুহুল আমিনকে নাগরিক সংবর্ধনা

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০২ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে চুয়াডাঙ্গা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রুহুল আমিন-কে নাগরিক গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উথলী ইউনিয়নের উদ্যোগে এই নাগরিক গণসংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত এমপি বলেন, “আমি সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে সর্বাত্মক চেষ্টা করব। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সকলকে সঙ্গে নিয়ে উন্নয়ন ও শান্তির বাংলাদেশ গড়তে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং তরুণ সমাজকে সঠিক পথে পরিচালনার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। জনগণের প্রত্যাশা পূরণে তিনি সবসময় তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। 

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা তারবিয়াত সেক্রেটারি জিয়াউল হক, মানব সম্পদ উন্নয়নের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, মজলিসুল মুফাসসিরিন-এর সভাপতি মাওলানা হাফিজুর রহমান, তালিমুল কুরআন-এর সভাপতি মাওলানা মহিউদ্দিন, জীবননগর উপজেলার আমির মাও. সাজেদুর রহমান রহমান, উপজেলা নায়েবে আমির সাখাওয়াত হোসেন, হাফেজ বিল্লাল হোসেন, সেক্রেটারি মাহফুজুর রহমান, মাওলানা আবু বকর, উপজেলা যুব জামাতের সভাপতি মাজেদুর রহমান লিটন, উথলী ইউনিয়নের আমির মাওলানা আরিফুল ইসলাম ইউনিয়নের সেক্রেটারি আহানুজ্জামান-সহ অসংখ্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রায়পুর ইউনিয়নের আমির আমির হামজা।