দেবহাটায় জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি আব্দুল খালেকের মতবিনিময়

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৬ | অনলাইন সংস্করণ

  দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা উপজেলা প্রশাসনের সকল সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন, সখিপুর সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাও. অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হক, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সিদরাতুল মুনতাহা, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেনসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

প্রধান অতিথি এসময় তার বক্তব্যে নিজেকে একজন খেদমতকারী উল্লেখ করে বলেন, সকল ক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা আনতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী সকল কাজ সম্পন্ন করে জনগণের প্রত্যাশা পূরণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আপনাদের সকলের সহযোগিতা মাধ্যমেই আমাদের কাজ করতে হবে। তিনি এজন্য সকলের সহযোগিতা কামনা করেন।