রংপুরে দুই প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৩ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুরে র্যাব-১৩ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত যৌথ ভ্রাম্যমাণ আদালতে দুটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, র্যাব-১৩, রংপুর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন কেরানীপাড়া বাজারে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭/৪২/৪৩ ধারায় পণ্যের মোড়ক ব্যবহার না করা, খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অপরাধে মৌবন বেকারীকে আট হাজার টাকা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন), ২০০৯-এর ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অপরাধে মধুমতী মিষ্টি ভান্ডারকে এক হাজার টাকাসহ সর্বমোট নয় হাজার টাকা জরিমানা করা হয়।
র্যার জানায় অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় এবং খাদ্যে ভেজালের মতো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
