পটিয়ায় এমপি এনামের সঙ্গে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৮ | অনলাইন সংস্করণ

  পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এনামুল হক এনাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পটিয়ার কৈয়গ্রামস্থ সংসদ সদস্যের বাড়িতে পটিয়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মাহমুদুল হক ও সাধারণ সম্পাদক মনছুর আলম চৌধুরীর নেতৃত্বে সমিতির নেতৃবৃন্দ সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব ও পটিয়া ক্লাবের সম্মানিত সদস্য সচিব মোহাম্মদ মোজাম্মেল হক।

সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, শিক্ষার প্রাথমিক স্তর হল প্রাথমিক বিদ্যালয়, যেখানে শিক্ষার্থীরা প্রাথমিক জ্ঞান অর্জন করে উচ্চ ও উচ্চতর শিক্ষার জন্য প্রস্তুত হয়। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পটিয়ার শিক্ষার মানোন্নয়নসহ সব ক্ষেত্রে সহকারী শিক্ষকরা ভূমিকা রাখবেন।

এ সময় তিনি সবসময় সহকারী শিক্ষকদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।