সিরাজগঞ্জে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্ত শুরু

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চাঞ্চল্যকর গাছে কৃষক স্বপনের (৩৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশের বিশেষ তদন্ত শুরু হয়েছে।

কৃষক স্বপন ওই উপজেলার গাজীপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে জমিতে সরিষা কাটার কথা বলে বাড়ি থেকে বের হয় কৃষক স্বপন। ওইদিন দুপুরে নদীর পাড়ে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। এ সংবাদের পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং ওই গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে কামারখন্দ থানার ওসি শাহীন আকন্দ আলোকিত বাংলাদেশকে বলেন, এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে এখনও জানা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এ ঘটনায় ইতোমধ্যেই বিশেষ তদন্ত শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।