সিরাজগঞ্জে অপহৃত ৩ যুবক উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ২১:০৭ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুরে অপহৃত ৩ যুবককে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাদলা নামক স্থান থেকে তাদের অপহরণ করা হয়।

অপহরণকৃত যুবকেরা হলেন— একই এলাকার শহিদুল (৩৫), সজিব (৩০), জালাল (৩২)। এ ঘটনায় জড়িত রাজু সেখকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় ওই ৩ যুবক ভ্যানযোগে বাড়ি আসছিলেন। এ সময় মহাসড়ক এলাকার মাদলা নামক স্থানে সমবায় ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে রাজুসহ ৪/৫ জন তাদেরকে অপহরণ করে এবং রাতে শাহজাদপুর উপজেলার চর এলাকায় একটি বাড়িতে আটক রেখে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এ চাঁদা না দিলে তাদেরকে প্রাণনাশের হুমকিসহ নানা রকম ভয়ভীতি দেখানো হয়। এ সংবাদে পুলিশ রাতেই ওই চর এলাকায় অভিযান চালিয়ে ওই ৩ যুবককে উদ্ধার করে। এসময় একই এলাকার রাজুকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে