সিরাজগঞ্জে গৃহবধূ ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ২১:৪৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদী থেকে পানি আনতে গিয়ে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ধর্ষক এশার আলীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উপজেলার শ্রীফলতলা গ্রামের এক গৃহবধূ বুধবার সকালে ওই নদী থেকে কলসি ভরে পানি আনতে যান। এ সুযোগে একই গ্রামের এশার আলী তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং সে ঘটনার ভিডিও ধারণ করে।
ওই গৃহবধূ ঘটনাটি পরিবারের লোকজনকে জানালে স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে ধর্ষককে আটক করে রাখা হয়। পরে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে এবং ভিডিও ধারণ করা মোবাইল ফোন উদ্ধার করে।
এ ব্যাপারে ওই গৃহবধূ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন বলে ওসি জানান।
