সিরাজগঞ্জ সদর থানায় নতুন ওসির যোগদান

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ২১:১১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. রাকিবুল হাসান।

বৃহস্পতিবার রাতে এ থানায় যোগদান করেন তিনি।

মো. রাকিবুল হাসান আলোকিত বাংলাদেশকে জানান, গত রাতে সদর থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছি।

তিনি আরো বলেন, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু মহোদয়ের দিক নির্দেশনায় দায়িত্ব পালন করবো এবং সকলের সহযোগিতায় আইন শৃঙ্খলা রক্ষা করা হবে।

এর আগে তিনি সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি (ডিবি) হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। পরবর্তীতে তিনি সিরাজগঞ্জ শহরের ১ নম্বর পুলিশ ফাঁড়িতে যোগদান করেন এবং কোর্ট ইন্সপেক্টরও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি উল্লাপাড়া মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাকে পুলিশ সুপার কার্যালয়ে বদলি করা হয়।