নকলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ফাহিম চৌধুরীর মতবিনিময়

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১৫:৪২ | অনলাইন সংস্করণ

  নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী-এর সঙ্গে নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার রাতে পৌর শহরের কুর্শাবাদাগৈড় এলাকায় খাদ্যগুদাম সংলগ্ন এমপির বাসভবনে প্রেসক্লাব সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুর নেতৃত্বে সাংবাদিকরা তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় এমপি ফাহিম চৌধুরী বলেন, এলাকার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা ও অসঙ্গতি বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি সত্য ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে দুর্নীতি ও অপরাধ দমনে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার উন্নয়ন, জনদাবি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। এ সময় সাংবাদিক মো. মোশারফ হোসাইন, খন্দকার জসিম উদ্দিন মিন্টু, মোশাররফ হোসেন সরকার বাবু, দেলোয়ার হোসেন দেলু, শফিউল আলম লাভলু, মো. নূর হোসেন, মো. সেলিম রেজা, আব্দুল্লাহ আল-আমিন, নাহিদুল ইসলাম রিজন, হেলাল উদ্দিন বাবু ও মামুন মিয়া বক্তব্য রাখেন।

এ সময় সাংবাদিক ফজলে রাব্বী রাজন, আসাদুজ্জামান সৌরভ, রেজাউল হাসান সাফিত, মোশাররফ হোসেন শ্যামল, সুজন মিয়া, হাসান মিয়াসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।