পুঠিয়ায় পুকুর থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১৬:২৭ | অনলাইন সংস্করণ
রাজশাহী ব্যুরো

রাজশাহীর পুঠিয়ায় পুকুর থেকে ভ্যানচালক মকবুল হোসেন (৬৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ১২টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার রাজবাড়ি বাজারে শিব মন্দির সংলগ্ন শিব চৌকি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মকবুল হোসেন পুঠিয়া উপজেলার বারইপাড়া এলাকার কলোনিপাড়ার এলাকার মৃত মোনতাজ আলীর ছেলে।
জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার রাজবাড়ি বাজারে শিব মন্দির সংলগ্ন শিব চৌকি পুকুর থেকে মকবুল হোসেন লাশটি স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ও পুঠিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করে। তবে তার শরীরের সামনের দিকের অনেক অংশ মাছে খেয়ে ফেলেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে মকবুল হোসেন নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার খোঁজ পাওয়া যায়নি।
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। রোববার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।
