সখীপুরে পাথরের প্রাচীন মূর্তি উদ্ধার

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১৪:২৯ | অনলাইন সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরের বড়চওনা ‘মোটের পুকুর’ থেকে পাথরের তৈরি একটি প্রাচীন মূর্তি উদ্ধার হয়েছে।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শীলার কাছে এ মূর্তি হস্তান্তর করে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ভেকু দিয়ে পুকুরটি খনন করে সেখানে মাছ চাষ শুরু করা হয়। রোববার সারাদিন পুকুর সেচ দিয়ে মাছ ধরার সময় জালে হঠাৎ করে পাথরের মূর্তি উঠে আসে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তিনি স্থানীয়দের কাছ থেকে মূর্তিটি জব্দ করে উপজেলা প্রশাসনের হেফাজতে নিয়ে যান।

স্থানীয় সচেতন মহলের ধারণা, এগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মূর্তিগুলোর প্রকৃত ইতিহাস ও গুরুত্ব নির্ধারণ করবে বলে প্রত্যাশা তাদের।