চাঁদপুর প্রেস ক্লাবের শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়ামের উদ্বোধন
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ২১:১৭ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রেস ক্লাবের তৃতীয় তলায় শীতাতপ নিয়ন্ত্রিত অডিটরিয়াম উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেল ৫টায় এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
এসময় তিনি চাঁদপুর প্রেসক্লাবের আধুনিক অডিটরিয়াম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং উন্নয়ন কাজ বেগবান করার আশ্বাস প্রদান করেন।
উদ্বোধন অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ-এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, শরীফ চৌধুরী, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য মুনির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম, উপদেষ্টা সদস্য শরীফ মো. আশরাফুল হক, হাবিবুর রহমান খান, এটিএন নিউজ জেলা প্রতিনিধি মো. বিল্লাল হোসেন ঢালী, দৈনিক চাঁদপুর এর ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ, সাংবাদিক হাসান মাহমুদ, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ ইলিয়াস পাটোয়ারী, সাংবাদিক আলমগীর হোসেন, মহসিন হোসাইন প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সদস্য মাও. আহমদ উল্যাহ।
