নওগাঁয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ২০:৫০ | অনলাইন সংস্করণ
নওগাঁ প্রতিনিধি

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যেও বাংলাদেশ গড়ব’—এই প্রতিপাদ্য নিয়ে মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন।
এ সময় নওগাঁ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন এবং জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলমসহ অন্যরা।
পরে সেখানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বেসরকারি সংস্থা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্কাউট সদস্যরা অংশ নেন। এর আগে সদর উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়।
