হাজীগঞ্জে ভিজিএফ কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ২২:১৪ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা পূরণকল্পে সরকারের নির্দেশনানুযায়ী খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের ন্যায় নিত্যপ্রয়োজনীয় পণ্য কর্মসূচির অংশ হিসেবে হাজীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে খাদ্যবান্ধব ভিজিএফ কর্মসূচির আওতাধীন তালিকাভুক্ত কার্ডধারী দরিদ্র নারী-পুরুষদের বিনামূল্যে ১০ কেজি চাল বিতরণ কার্যক্রম চলছে।
বুধবার (১১ মার্চ) হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নে ২ হাজার ৭৪ জন হতদরিদ্র পরিবারের মধ্যে এ চাল বিতরণ সম্পন্ন হয়।
তালিকাভুক্ত কার্ডধারী বয়স্ক নারী-পুরুষগণ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে প্রত্যেকে সরকারের দেওয়া এমন সুবিধা পেয়ে মহাখুশি।
দুইবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ইউনিয়নের দরিদ্র জনগণকে এমন সুবিধা সেবা দিতে পেরে আনন্দ লাগছে।
এসময় ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বারবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভিজিএফ চাল তুলে দেন চেয়ারম্যানসহ মেম্বারবৃন্দ নির্দিষ্ট কার্ডধারী বয়স্ক নারী-পুরুষের হাতে।
