রংপুরে বিকেএস বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ২০:৪০ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির (বিকেএস) বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় নগরীর লালকুঠির মোড়স্থ সোসাইটির প্রধান কার্যালয়ে ফলাফল প্রকাশের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিকেএস-এর সভাপতি মো. আবু তালেবের সভাপতিত্বে সোসাইটির মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী ফলাফল প্রকাশ করেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

এ সময় আলোচনায় অংশ নেন যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর আলম, আসাদুজ্জামান বিপ্লব, আব্দুল আখের রাশেদী, সাংগঠনিক সচিব শেখ মো. আজহারুল ইসলাম, দপ্তর সচিব লুৎফুল্লাহ, অর্থ সচিব মিজানুর রহমান, শিক্ষা সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক খায়রুল আলম, রংপুর মহানগর শাখার সচিব আতিকুল ইসলাম আতিক ও রংপুর মহানগর শাখার ৬টি থানার সভাপতি ও সচিব-সহ প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃত্তি পরীক্ষায় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১ হাজার ১৩০টি কিন্ডারগার্টেন এর মোট ৪৪ হাজার ৩০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তন্মধ্যে ট্যালেন্টপুল ৪ হাজার ২৮২ জন ও সাধারণ গ্রেডে ৭ হাজার ৬৮৩ জনসহ সর্বমোট ১১ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ২০০ টাকা ও সাধারণ গ্রেড ৮০০ টাকা এককালীন প্রদান করা হবে।