হাজীগঞ্জে এনসিপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ২০:২৬ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জ উপজেলা এনসিপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (১৩ মার্চ) হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন মাও. মো. কবির হোসাইন।

দোয়া ও ইফতার মাহফিলে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম, জেলা এনসিপির সভাপতি মো. মাহবুবুল আলম, সদস্য সচিব আমান উল্যাহ এবং উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমীর বিএম কলিমুল্লাহ ভূঁইয়া।

এনসিপির উপজেলা আহ্বায়ক অ্যাড. নাজমুল কবিরের সভাপতিত্বে অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন শাহিন মজুমদার, মো. খোরশেদ আলম ভুট্টো, উপজেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি মো. আনোয়ার হোসেন এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক সাকিব হাসান।

এনসিপির উপজেলা সদস্য সচিব আহসান হাবিব তানিলের উপস্থাপনায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক তুহিন আহমেদ খান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. তানভীর হোসেন।

এ সময় শহীদ রাসেল বকাউলের বাবা নুরুল ইসলাম বকাউল, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. মোজাম্মেল হোসেন মজুমদার পরান, জামায়াত নেতা মাও. আবু জাফর ছিদ্দিকী, পৌর জামায়াতের আমীর মাও. আবুল হাসনাত পাটওয়ারী, এনসিপি নেতা শাহাদাত হোসাইনসহ ধর্মপ্রাণ রোজাদার মুসল্লিগণ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।