সিরাজগঞ্জ জেলা কারাগারে নারী বন্দিদের মাঝে ঈদবস্ত্র বিতরণ
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১৬:৩৯ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দিদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিকেলে ৫০ জন নারী বন্দি এবং তাদের সাথে থাকা ছয় শিশু সন্তানের মাঝে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত জেলার দিলীপ কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, জেল সুপার মো. রফিকুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে উল্লেখিত বন্দিদের মাঝে এ মানবিক সহায়তা দেওয়া হয়।
তিনি আরো বলেন, ঈদ মানে সবার আনন্দ। এ আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য জেল সুপার এ উদ্যোগ নিয়েছেন। এ মানবিক সহায়তায় জেলখানায় ৫০ জন বন্দি নারী ও তাদের সাথে থাকা ছয় শিশু সন্তানের মাঝে এ উপহার বিতরণ করেন তিনি। এছাড়া কারাগারে যেসব বন্দিদের পরিবারের পক্ষ থেকে খোঁজ খবর নেয়নি তাদের মাঝেও চাল, সেমাই চিনিসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ মানবিক কর্মসূচি অনুষ্ঠানে কারাগার হিসাবরক্ষক মোয়াজ্জেম হোসেন, মো. সাদিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
