সিরাজগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১৭:৩৮ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন— ওই গ্রামের আলামিন হোসেন (৩৫) ও নাটোরের সিংড়া উপজেলার দুর্গাপুর গ্রামের শরিফুল ইসলাম (৩৩)। 

তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিলেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।