সিরাজগঞ্জে জঙ্গল থেকে ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ২১:৫০ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজিপুরে ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
রোববার উপজেলার চালিতাডাঙ্গা বাজার এলাকার জঙ্গল থেকে এ চাল উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উল্লেখিত বাজারের পুরাতন গুদামের পেছনের একটি জঙ্গলে অভিযান চালানো হয়। এ অভিযানে খাদ্য অধিদপ্তরের লোগো সম্বলিত ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া চালগুলো বর্তমান সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতো-দরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল। এ চালগুলো উপজেলা খাদ্য গুদামের জিম্মায় রাখা হয়েছে এবং নির্দেশনা অনুযায়ী, এ চাল উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।
