ধনবাড়ীতে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ ৩ জনের মৃত্যু
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ২০:৫৫ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসের ধাক্কায় সিএনজি চালক ও যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ ) বিকেলে ধনবাড়ী পৌর এলাকার নলহরা (নল্যা) গ্রামীন ব্যাংকের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের সেনবাড়ি গ্রামের সিএনজি চালক মৃত মোহাম্মদ আলীর ছেলে আকবর হোসেন (৫৫), জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ এলাকার খোকন (৬০) ও একই উপজেলার বাউসি বাঙ্গালিপাড়ার তোরাপ মুন্সির ছেলে ফারুক মুন্সি (৫০)।
ধনবাড়ী থানার এসআই বজলুর রহমান জানান, জামালপুর থেকে ছেড়ে আসা মধুপুরগামী একটি যাত্রীবাহী সিএনজি ধনবাড়ীর নলহরা (নল্যা) গ্রামীন ব্যাংক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে ছাড়া জামালপুরগামী এক অজ্ঞাত যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি চালকের মৃত্যু হয়। এসময় সিএনজিতে থাকা দুই যাত্রী গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় কোনোআইনি
