সিরাজগঞ্জে বাসচাপায় যুবক নিহত

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১৫:৫১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশে বাসচাপায় অজ্ঞাত এক যুবক (২৫) নিহত হয়েছেন। হতভাগ্য ওই যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি।

মঙ্গলবার রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি নামক স্থানে এ ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার রাতে উল্লেখিত স্থানে মহাসড়ক পার হচ্ছিল ওই যুবক। এ সময় ঢাকাগামী একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।