পটিয়ায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১৬:০০ | অনলাইন সংস্করণ

  পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৯ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) সকালে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের কমলমুন্সির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাশি মোহন দাশ লোহাগাড়া উপজেলার পুটিবিলা এলাকার মনীন্দ্র দাশের পুত্র।

আহতরা হলেন— দোহাজারী এলাকার জয়নাল আবেদিনের পুত্র মোহাম্মদ (৫), একই এলাকার জয়নাল (৩০), হাটহাজারীর মিন্টু (১৯), আনোয়ার (৩৮), কক্সবাজারের নুরুল আজাদ (২৯), পটিয়া পৌরসদরের আবু তাহের (৪৬), চন্দনাইশের টিপু চৌধুরী (৩৬) ও শিরীন আক্তার (৪৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা মার্সা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের আরেকটি বাসের সংঘর্ষে এ ঘটনা ঘটে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সামিয়া রওশন জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।