চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা পেল ৪৬৩ পরিবার
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১৬:২২ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত মানবিক সহায়তা পেয়েছে চুয়াডাঙ্গা জীবননগর ও দামুড়হুদা উপজেলার ৪৬৩টি অসচ্ছল পরিবার।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে জীবননগর উপজেলা অডিটোরিয়াম ও দুপুরে দামুড়হুদা উপজেলা অডিটোরিয়ামে এ সহায়তা বিতরণ করা হয়।
জীবননগর ও দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর আনন্দ ও ভাগাভাগির উৎসব। সমাজের অসচ্ছল মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হচ্ছে।
তিনি আরও বলেন, সমাজের কোনো মানুষ কষ্টে থাকবে না, এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। সবাইকে সঙ্গে নিয়েই একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো আমরা। এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা সুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির সাজেদুর রহমান, থানা সেক্রেটারি মাহফুজুর রহমান, শওকত হোসেন প্রমুখ।
