মক্কা থেকে ঠাকুরগাঁওবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন দেলাওয়ার হোসেন

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১৬:৫২ | অনলাইন সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

পবিত্র মক্কা নগরীর কাবা শরিফ থেকে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।

বিদেশের মাটিতে অবস্থান করলেও নাড়ির টান ভোলেননি তিনি। মঙ্গলবার (১৭ মার্চ) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রিয় ঠাকুরগাঁওবাসী, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে এবার পবিত্র রমাদান মাসে আল্লাহর ঘর বায়তুল্লাহতে আসার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা দয়া করে আমার মতো গুনাহগার বান্দাকে কাবার চত্বরে রমাদানের শেষ ১০ দিন অতিবাহিত করার এবং ইতিকাফে শরীক হওয়ার তাওফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ।

তিনি আরও বলেন, আমি আশা করি, আমার প্রিয় ঠাকুরগাঁও-১ আসনের সর্বস্তরের মানুষ ভালো আছেন। বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানেরা নিরাপদে ও স্বস্তিতে রমাদান পালন করেছেন এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে  দোয়া ও শুভকামনা।

দেলাওয়ার হোসেন বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, সবসময় আপনাদের সাথে ছিলাম আছি। আপনাদের সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। কাবাঘর থেকে আপনাদের জানাই ঈদের অগ্রীম শুভেচ্ছা। ঈদ মোবারক। আমার জন্য দোয়া চাই।