চুয়াডাঙ্গায় বিএনপির ২ নেতাকে দল থেকে বহিষ্কার
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১৮:৫৭ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির ও আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ওল্টু-কে দল থেকে বহিষ্কার করেছে।
বুধবার (১৮ মার্চ) চুয়াডাঙ্গা জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে বহিষ্কার করা হয়।
বিএনপির দলীয় সূত্রে জানা যায়, আজ বুধবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও জেলা সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সূত্রটি জানায়, দলের শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন দলীয় কর্মকাণ্ড বিরোধী কার্যকলাপ-এর কারণে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
