জলঢাকায় ২ পেট্রোল বিক্রয় প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ২০:৪০ | অনলাইন সংস্করণ
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় দুই পেট্রোল বিক্রয় প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন।
এসময় সাধারণ ভোক্তাদের কাছে পেট্রোল বিক্রি না করে খুচরা বিক্রেতার কাছে ৪৫০ লিটার পেট্রোল বিক্রি করার অপরাধে হামিদা ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা এবং একই সাথে পাঠানপাড়া বাজারে অধিক মূল্যে পেট্রোল বিক্রি করায় মহি হাজিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
