জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেলেন ৫০০ অসহায় পরিবার
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১৭:১৫ | অনলাইন সংস্করণ
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নীলফামারীর জলঢাকায় দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০০টি অসহায় পরিবারকে নগদ ২ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।
এসময় থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি প্রভাষক সাদের হোসেন, উপজেলা আমির মোখলেছুর রহমান, নায়েবে আমির ও প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামানসহ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হচ্ছে। অসহায় মানুষদের পাশে সমাজের বিত্তবানদেরও মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।”
