ইরাকে নিহত প্রবাসী হবি মিয়ার বাড়িতে এমপি রতন

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ২১:০৩ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

ইরাকে সাম্প্রতিক হামলায় নিহত প্রবাসী মো. হবি মিয়া পাইক ওরফে শ্রাবণের শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে স্বাক্ষাৎ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামে ইরাকে নিহত প্রবাসীর পরিবারের বাড়িতে যান। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।

তারা মো. হবি মিয়া পাইক ওরফে শ্রাবণের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। তাদের ধৈর্য ধরার আহ্বান জানান। শোকাহত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে অনুদান প্রদান করেন।

এর পাশাপাশি ভবিষ্যতে আরও সহযোগিতা করার আশ্বাস দেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে জানান।