শুধু জ্ঞান অর্জন নয়, ভালো মানুষ হতে হবে: কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১৯:১১ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, একজন ভালো মানুষ হতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সামছুল ইসলাম।
রোববার রাতে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কাশিপুর ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে গ্রাজুয়েট ক্লাব এর আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কখনো হতাশ হাওয়া যাবে না, যা হতে চেয়েছো, তা না হতে পারলে চেষ্টা চালিয়ে যাও।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে গ্রাজুয়েট ক্লাবের মোহাম্মদ সফিকুল ইসলামকে সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন ভূইয়াকে সাধারণ সম্পাদক ও মাসুদ-কে কোষাধ্যক্ষ করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি নাম ঘোষণা করে।
এই সময় আরও উপস্থিত ছিলেন গ্রাজুয়েট ক্লাবের সাবেক কমিটির সদস্য, উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ অনেকেই।
