মুন্সীগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে আইনজীবী সমিতির সাক্ষাৎ
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১৬:১৬ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদাত মানু-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) জেলা পরিষদে গিয়ে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ আলম।
আরও উপস্থিত ছিলেন বিজ্ঞ জিপি অ্যাডভোকেট তোতা মিয়া, স্পেশাল পিপি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফারুক আহমেদ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নাসিম আক্তার সুমন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আরিফ হোসেন, অ্যাডভোকেট সুমন সরদার, এপিপি অ্যাডভোকেট আরিফ আহমেদ, ব্যারিস্টার হাসান সাইদ রসি, অ্যাডভোকেট মাহবুব হাফিজ, এপিপি অ্যাডভোকেট নূর হোসাইন, অ্যাডভোকেট আল আরাফ, অ্যাডভোকেট মাকসুদা, ভিপি অ্যাডভোকেট মাহবুব ঢালী, অ্যাডভোকেট হান্নান জুয়েল, অ্যাডভোকেট আরফান খোকন, অ্যাডভোকেট রাসেল, অ্যাডভোকেট কাঞ্চনসহ অন্যান্য আইনজীবীরা।
