নোবিপ্রবিতে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা ঘিরে মতবিনিময় সভা

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৭:৩৬ | অনলাইন সংস্করণ

  নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ ২০টি বিশ্ববিদ্যালয়ের GST গুচ্ছভুক্ত সমন্বয় ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও রেজিস্ট্রার তানভীর হোসেন চৌধুরীসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সাংবাদিক সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল হোসেন জানান, দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ২৭ মার্চ এবং ৩ ও ১০ এপ্রিল যথাক্রমে ইউনিট ‘সি’, ইউনিট ‘বি’ ও ইউনিট ‘এ’-এর গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।