সিরাজগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৭:৪৮ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, প্রেসক্লাবের সখাপতি হারুন অর রশিদ খান হাসান, বীর মুক্তিযোদ্ধা গাজী জহুরুল ইসলাম প্রমুখ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা ও শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মের কাছে এ ইতিহাস পৌঁছে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভার শুরুতে গণহত্যায় নিহত ও মহান মুক্তিযুদ্ধে মৃত্যুবরণকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং সকলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয় অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শেষে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানানো হয়।