দেবহাটায় প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসের আলোচনা সভা
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৮:০১ | অনলাইন সংস্করণ
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, দেবহাটা উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা জামায়াতের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মঈনউদ্দীন ময়না, দেবহাটা উপজেলা প্রকৌশলী দ্যূতি মন্ডল, দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সুধীমহল।
সভায় ২৫ মার্চকে কালোরাত আখ্যা দিয়ে বক্তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী এই কালো রাতে যে গণহত্যা চালিয়েছিল, সেটা পৃথিবীর ইতিহাসে জঘন্যতম অপরাধ। সেই শোককে শক্তিতে পরিণত করে আমাদের দেশের দামাল ছেলেরা ছিনিয়ে এনেছিল একটি স্বাধীন সার্বভৌম দেশ।
