বিএনপি ও গণঅধিকারের শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৮:১৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের এনায়েতপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন বিএনপি ও গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী।
এনায়েতপুর থানার কেজির মোড় এলাকায় একটি রেস্টুরেন্টে মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তারা এ যোগদান করেন।
এ সময় এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার ও এস এম সাইফ মোস্তাফিজ তাদের বরণ করে নেন। এনসিপিতে যোগদান করা সমর্থকরা বলেন, চব্বিশের আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা এনসিপির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকে তারা স্বেচ্ছায় যোগদান করেছেন।
এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ বলেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা গত ১৭ বছর লড়াই-সংগ্রাম, গুম ও খুনের শিকার হয়েছেন। এখন সুসময়ে এসে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। এতে তারা কষ্ট পেয়ে এনসিপিতে যোগদান করেছেন বলে তিনি উল্লেখ করেন।
