নারায়ণগঞ্জে মাদক বিক্রির টাকাসহ কারবারি গ্রেপ্তার
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ২২:০০ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রির নগদ ১৮ লাখ ৬৫ হাজার টাকা, হেরোইন ও ইয়াবাসহ সাইদুর ইসলাম (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
এর আগে, ভোররাত ৩টার দিকে শিমরাইল মোড় কক্সবাজার গামী একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইদুর ইসলাম কক্সবাজার জেলার রামু থানার ডাকভাঙ্গা দক্ষিণ কচ্চপিয়া (গর্জনিয়া বাজার) এলাকার মুসা আলির ছেলে।
ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, কক্সবাজার থেকে আসা মাদক ব্যবসায়ী সাইদুর ইসলাম সিদ্ধিরগঞ্জে পাইকারিভাবে মাদক বিক্রি করে ফিরে যাচ্ছিলেন। এ সময় তার অবস্থান নিশ্চিত হয়ে শিমরাইল এলাকায় অভিযান চালিয়ে রাত ৩টার দিকে ওই টাকা ও মাদকসহ একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কার হয়েছে।
