বোয়ালখালীতে গোয়ালঘর থেকে চোলাই মদসহ আটক ১
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১৭:১৪ | অনলাইন সংস্করণ
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বোয়ালখালী উপজেলায় গোয়ালঘর থেকে দেশীয় তৈরি ১৮ লিটার চোলাই মদসহ এক মাদককারবারীকে আটক করা হয়েছে। আটককৃত কফিল উদ্দিন উত্তর কড়লডেঙ্গা এলাকার আবুল কাশেমের ছেলে।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর কড়লডেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল হক মান্নান ও এলাকাবাসীর সহায়তায় কফিল উদ্দিনকে চোলাই মদসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাকে বোয়ালখালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে বোয়ালখালী থানা পুলিশ জানায়, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
