দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১১:১৮ | অনলাইন সংস্করণ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল যৌথভাবে এ অভিযান চালাচ্ছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল থেকেই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে এবং এতে একাধিক সংস্থার ডুবুরি দল অংশ নিচ্ছে।

তিনি আরও বলেন, স্পিডবোট ব্যবহার করে আশপাশের বিভিন্ন এলাকা তল্লাশি করা হচ্ছে, যাতে কোনো মরদেহ ভেসে গেছে কিনা তা শনাক্ত করা যায়। ঘটনার ২৪ ঘণ্টার বেশি সময় পার হওয়ায় মরদেহ ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাই আশপাশের নদীপথেও নজরদারি জোরদার করা হয়েছে।

এ পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।