সিরাজগঞ্জে মূল্য তালিকা না থাকায় তেল ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ২১:৩৯ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার শেরনগর মহল্লায় অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকায় এক তেল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার বিকেলে অভিযান চালিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান এ জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে উল্লেখিত স্থানে মেসার্স রবিউল এন্টার প্রাইজে অভিযান চালানো হয়। এ সময় জ্বালানি তেলের মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।
