সাতক্ষীরায় বেশী দামে তেল বিক্রির অভিযোগে জরিমানা

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১৭:৩৫ | অনলাইন সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বেশী দামে তেল বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে শহরের গোপন সংবাদের ভিত্তিতে পলাশপোল এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে পলাশপোল শাহাজুদ্দিনের ছেলে আনোয়ার হোসেনের বাড়িতে রক্ষিত ৩০ লিটার পেট্রোল ও অকটেন পাওয়া যায়।

সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, এসব পেট্রোল ৩শ থেকে ৫শ টাকা লিটারে বিক্রি করে আসছিলেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩০ লিটার তেল জব্দ করা হয়। এছাড়া আনোয়ার হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।