কুড়িগ্রামে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ২০:০৯ | অনলাইন সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম-নাগেশ্বরী-ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর (এন-৫১২) জাতীয় মহাসড়কে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় কুড়িগ্রাম সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ সরকারের এই মহৎ উদ্যোগকে ও সাধুবাদ জানান। পাশাপাশি বৃক্ষরোপণের ফলে কুড়িগ্রাম সবুজ নগরায়ণের পরিণত হয়ে পরিবেশকে শীতল হাওয়া, ফলমূল ও পরিবেশের ভারসাম্য রক্ষা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৃক্ষরোপণের কার্যক্রমে অংশ নিয়ে কুড়িগ্রাম জেলা জাতীয় নাগরিক পাটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ বলেন, বৃক্ষ রোপণের মাধ্যমে আমাদের চারদিকের পরিবেশ সবুজ শ্যামলে ভরে যাবে।
কার্যক্রমে অংশ নেন কুড়িগ্রাম সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি কুড়িগ্রাম জেলা জাতীয় নাগরিক পাটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ, উপ-বিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার, উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান, আব্দুল আজিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
