বেনাপোলে ভারতীয় বিস্ফোরক পাউডার  আটক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৩:৫৭ | অনলাইন সংস্করণ

  বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোলের সীমান্তবর্তী গ্রাম বড় আঁচড়া থেকে ২ কেজি ৮শ গ্রাম ভারতীয় বিস্ফোরক পাউডার আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত ২ টার দিকে সীমান্তবর্তী  বড় আঁচড়া গ্রামের পাকা রাস্তার উপর থেকে বিস্ফোরক এর চালানটি আটক করা হয়।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, ২ এপ্রিল রাতে ৪৯ বিজিবি অধীনস্থ বেনাপোল বিওপির স্পেশাল টহল দল বড় আঁচড়া পাকা রাস্তা উপর থেকে ভারতীয় মসলা বিস্ফোরক পাউডার ১,৪০০ গ্রাম , ও পটাশ বিস্ফোরক পাউডার ১,৪০০ গ্রাম, মালিক বিহীন অবস্থায়  আটক করা হয়েছে। যার সিজার মূল্য - ৭,০০,০০০/ টাকা।

বেনাপোল ক্যাম্পের সুবেদার আব্দুল আজিজ বলেন বিস্ফোরক পাউডার গুলো রাতেই থানায় জমা দেওয়া হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।