মুন্সীগঞ্জ জেলা পরিষদ প্রশাসককে সমিতির ফুলেল শুভেচ্ছা
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৬:২৫ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এ কে এম ইরাদত মানুকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি-এর মুন্সীগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার বিকেলে জেলা পরিষদ কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় হয়।
এ সময় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি হাওলাদার মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, ফরিদ আহম্মেদ তালুকদার ডন, মো. আজিজুর রহমান, জসিম রহমান, সাধারণ সম্পাদক মিরাজ হোসেন তানিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ন কবির, মো. শমশের আলী, মাসুম আহম্মেদ, মো. হাবিবুল্লাহ, কোষাধ্যক্ষ হাসিফুল হাসান প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়কালে নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।
অন্যদিকে প্রশাসক একেএম ইরাদত মানু সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং যে কোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
