মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত: ১৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৭:৪০ | অনলাইন সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৪টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মনতলা এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার পর রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। লাইনচ্যুত বগি সরানো এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করার পর বৃহস্পতিবার বিকেল ৪টায় যোগাযোগ স্বাভাবিক হয়।
এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে আটকা পড়েন শত শত যাত্রী। অনেকে বাধ্য হয়ে বিকল্প পরিবহন ব্যবস্থার শরণাপন্ন হন, ফলে ভোগান্তি আরও বেড়ে যায়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে জানান, দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
